২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির ঘোষণা দেবে ইরান

ইরান খুব শিগগিরই পরমাণু ক্ষেত্রে “গুরুত্বপূর্ণ” অগ্রগতির ঘোষণা দেবে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

তেহরান, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান খুব শিগগিরই পরমাণু ক্ষেত্রে “গুরুত্বপূর্ণ” অগ্রগতির ঘোষণা দেবে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের রাষ্ট্রিয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের ৩৩তম বার্ষিকী উপলক্ষ্যে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় আহমাদিনেজাদ এ কথা বলেন। বিপ্লব বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রিয় উদ্যোগে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রায় লাখখানেক লোক যোগ দেয়। বিশেষ এ দিনটি স্মরণে পুরো ইরান জুড়ে রাষ্ট্রিয় উদ্যোগে সমাবেশ হয়। এসব সমাবেশে দেশের জাতীয় পতাকা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছবি হাতে উপস্থিত জনতা “ইসরায়েল নিপাত যাক” ও “যুক্তরাষ্ট্র নিপাত যাক” বলে শ্লোগান দেয়। টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত ওই ভাষণে আহমাদিনেজাদ বলেন, “আসছে দিনগুলোতে পরামাণু ক্ষেত্রে ইরানের খুব গুরুত্বপূর্ণ ও খুব বড় অগ্রগতির ঘোষণা প্রত্যক্ষ করবে বিশ্ব।” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানি প্রেসিডেন্ট। পরমাণু প্রকল্প ইস্যুতে গত কয়েক সপ্তাহে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা বেড়ে প্রবল আকার ধারণ করেছে। পরমাণু বোমা তৈরি থেকে ইরানকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তেল রপ্তানিতে নিষেধাজ্ঞাসহ ইরানের ওপর নানা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরমাণু ইস্যু নিয়ে আলোচানায় ফিরে আসার জন্য ইরানের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে পশ্চিমা দেশগুলো। তবে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৬৫৭ ঘ.