২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারক পতনের এক বছর পূর্তিতে ধর্মঘটের ডাক

প্রতাপশালী প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের এক বছর পূর্তির দিনটিতে ধর্মঘটের ডাক দিয়েছে মিশরের আন্দোলনকারীরা। দিনটিকে গণবিদ্রোহ দিবস হিসেবে পালনেরও আহ্বান জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

কায়রো, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতাপশালী প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের এক বছর পূর্তির দিনটিতে ধর্মঘটের ডাক দিয়েছে মিশরের আন্দোলনকারীরা। দিনটিকে গণবিদ্রোহ দিবস হিসেবে পালনেরও আহ্বান জানিয়েছেন তারা। শনিবার হোসনি মুবারকের পতনের এক বছর পূর্ণ হচ্ছে। ব্যাপক গণবিক্ষোভের মুখে এক বছর আগে, ১১ ফেব্র“য়ারি ২০১১ মিশরের প্রতাপশালী প্রেসিডেন্ট হোসনি মুবারক উচ্চপদস্থ কিছু সেনা কর্মকর্তার কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। মিশরের ক্ষমতাসীন সর্বোচ্চ সেনা পরিষদের কাছ থেকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সেনা পরিষদ শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আন্দোলনকারীদেরকে “ষড়যন্ত্রকারী” বলে উল্লেখ করে বলেছে, তারা রাষ্ট্র হিসেবে মিশরকে হেয় করার চেষ্টা করছে। আন্দোলনকারীরা “বিশৃঙ্খলা” সৃষ্টি করে মিশরকে “ধ্বংসের” দিকে নিয়ে যাবে বলে সতর্ক করেছে সেনা পরিষদ। জুনে প্রেসিডেন্ট নির্বাচনের পর বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনা পরিষদ। কিন্তু আন্দোলনকারীরা চায় এই মূহুর্তে ক্ষমতা ত্যাগ করুক সেনা পরিষদ। তবে সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া মুসলিম ব্রাদারহুড শনিবারের ধর্মঘটকে সমর্থন দিচ্ছে না। আন্দোলনকারীরা মিশরের বিশ্ববিদ্যালয়গুলোতে ও বিভিন্ন কর্মক্ষেত্রগুলোতে ধর্মঘটের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিবিসির কায়রো প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/এবি/এএমটি/১৬০৪ ঘ.