২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের জনসভার কাছে গ্রেনেড হামলা

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের জনসভার কাছে গ্রেনেড হামলা হয়েছে। এতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের জনসভার কাছে গ্রেনেড হামলা হয়েছে। এতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। জানা গেছে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার ইমরান খান নিজ দল তেহরিক-ই-ইনসাফ আয়োজিত সমাবেশে ভাষণ দেওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে এনডিটিভি জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমরান খানের ভাষণ শেষ হওয়ার পর সন্দেহভাজন জঙ্গিরা পুলিশের ট্রাক লক্ষ করে দুটি গ্রেনেড ও স্বয়ক্রিয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়। হামলায় এক নারী কনস্টেবলসহ আহত সাত পুলিশকে পার্শ¦বর্তী হাসপাতালে নেয়া হয়েছে। পাকিস্তানের জিও নিউজকে ইমরান খান জানান, তিনি নিরাপদে আছেন। তিনি ঘটনাস্থল ত্যাগ করার পর হামলা হয়েছে বলেও তিনি জানান। এক বিবৃতিতে এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের কৌশলের মাধ্যমে তার দলকে জন সমাবেশ করা থেকে বিরত রাখা যাবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৪ ঘ.