২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা পরিকল্পনা অস্বীকার আফগান তালেবানের

আফগান সরকারের সঙ্গে সৌদি আরবে প্রাথমিক শান্তি আলোচনার পরিকল্পনা অস্বীকার করেছে তালেবানরা। এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

কাবুল, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগান সরকারের সঙ্গে সৌদি আরবে প্রাথমিক শান্তি আলোচনার পরিকল্পনা অস্বীকার করেছে তালেবানরা। এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে তারা। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, “ইসলামের কেন্দ্র হওয়ায় সৌদি আরবকে আমরা শ্রদ্ধার চোখেই দেখি। কিন্তু ইসলামিক আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে আফগান সরকারের প্রতিনিধিদের বৈঠকের যে খবর গণমাধ্যমে প্রচার হয়েছে তা সত্য নয়।” ওদিকে, এ সপ্তাহেই সৌদি সরকারের কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা আয়োজন করায় অনিচ্ছুক সৌদি আরব। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এ বছরেই সৌদি আরবে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করছিলেন। কিন্তু তালেবানরা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে সৌদি আরব এ ধরনের কোনো আলোচনা আয়োজন করবে না বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০০ঘ.