২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর বিবাহবার্ষিকী কাটালেন ওবামাদম্পতি

কাকতালীয়ভাবে ডেনভার বিতর্ক ও ২০ তম বিবাহবার্ষিকী একই দিনে হওয়ায় দিনটি উদযাপন করা হয়ে উঠেনি ওবামা-মিশেলের। অবশেষে শনিবার সেই বার্ষিকী স্মরণে একসঙ্গে আনন্দঘন সময় পার করেছেন এই দম্পতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাকতালীয়ভাবে ডেনভার বিতর্ক ও ২০ তম বিবাহবার্ষিকী একই দিনে হওয়ায় দিনটি উদযাপন করা হয়ে উঠেনি ওবামা-মিশেলের। অবশেষে শনিবার সেই বার্ষিকী স্মরণে একসঙ্গে আনন্দঘন সময় পার করেছেন এই দম্পতি। ডেনভার বিতর্কের তিনদিন পর ওয়াশিংটনের জর্জটাউন এলাকায় অবস্থিত ফোর সিজনস হোটেলের বৌরবোন স্টিক রেস্টুরেন্টে একসঙ্গে রাতের খাবার খেয়ে বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা। নির্বাচনের মাত্র এক মাস আগে এ দিনটি উদযাপনের জন্যই প্রচারাভিযান থেকে বিরত থাকেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনির সঙ্গে বিতর্কের আগে দর্শক সারিতে থাকা মিশেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুই দশক আগে সে যখন আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তখন আমি ছিলাম “পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/বিসিএস/১৯৫৯ঘ.