২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় তিনগুণ বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় তিনগুণ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় তিনগুণ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ৮০০ কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পুরো উত্তর কোরিয়াসহ চীন ও জাপানের কিছু অংশে আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী নিরাপত্তা চুক্তি আওতায় দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটারে সীমাবদ্ধ ছিল। গত এপ্রিলে উত্তর কোরিয়া এপ্রিলে দূরপাল্ল¬ার রকেট পরীক্ষা চালানোর পর ওই চুক্তি সংশোধন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে ২৮ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং-বাকের এক মুখপাত্র জানিয়েছেন, স¤প্রতি আমাদের সামরিক কৌশলে কোন পরিবর্তন আসছে না। কিন্তু নতুন চুক্তি পিয়ংইয়ংকে রুখে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্বেরই প্রতীক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৩ঘ.