ডেনভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার সঙ্গে তিনটি টেলিভিশন বিতর্কের প্রথমদিনেই জয়ী হয়ে বাজিমাৎ করেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি।
কয়েক মাস পরস্পরের বিরুদ্ধে প্রচারণা শেষে বুধবার প্রথম ইউনিভার্সিটি অব ডেনভারে ওবামার সঙ্গে মুখোমুখি বিতর্ক করেন রমনি।
রমনির আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে ওবামা কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতেই বিষয়টি সামাল দেন।
সরাসরি টেলিভিশনে স¤প্রচারিত এ বিতর্কে মূলত কর, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকার সমস্যা এবং সরকারের ভূমিকা নিয়েই একে অপরের সমালোচনা করেন তারা।
প্রচরণা ও জনমত জরিপে কিছু পিছিয়ে থাকায় রমনি বেশ আগ্রাসী ভঙ্গিতেই ওবামা সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন।
৯০ মিনিটের এ বিতর্কের পর সিএনএন পরিচালিত চকিত জরিপে প্রায় ৬৭ শতাংশ মার্কিনি রমনিকেই বিজয়ী বলে মত দিয়েছে।
কয়েকটি জরিপে রমনির জনসমর্থন দেখা গেছে, ৪৬ থেকে ৬৭ শতাংশ এবং ওবামার জনসমর্থন ২২ থেকে ২৫ শতাংশ।
অনলাইন একটি জরিপেও ওবামার জনসমর্থন ৭৪ শতাংশ থেকে ৬৬ শতাংশে নেমে আসতে দেখা গেছে।
বিতর্ক দেখেছে এমন ৪৩০ জনের ওপর সিএনএন/ওআরসি পরিচালিত জরিপে ৬৭ শতাংশ মার্কিনি বলেছেন, রমনিরই জয় হয়েছে। অন্যদিকে, ওবামার পক্ষে মত দিয়েছেন মাত্র ২৫ শতাংশ।
ওদিকে, সিবিএস পরিচালিত জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ মানুষ রমনিকে সমর্থন দিয়েছেন। ২২ শতাংশ মত দিয়েছেন ওবামার পক্ষে। আর ৩২ শতাংশ মানুষ দুজনই সমানে সমান বলে মত দিয়েছেন।
গুগলের জরিপে রমনির পক্ষে জনসমর্থন দেখা গেছে ৪৭ দশমিক ৮ শতাংশ। আর ওবামার জনসমর্থন ২৫ দশমিক ৪ শতাংশ।
ওবামা সরকারের নানা পদক্ষেপের আগ্রাসী সমালোচনার মধ্যদিয়ে রমনি তার নির্বাচনী প্রচারণার ভিত্তি জোরদারেরই চেষ্টা নেন বিতর্কে।
গত কয়েক সপ্তাহে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে খারাপ সময় কাটানো রমনি এ বিতর্কে ওবামার ওপর প্রাধান্য বিস্তার করতে পারলে তার নির্বাচনী প্রচারণার পালে হাওয়া লাগবে বলেই মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৬১৯ঘ
bdnews24