২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

কলম্বিয়ায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:16 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

বোগাটা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কাউকা প্রদেশের ১০৩ মাইল গভীরে। দেশটির জাতীয় ভূমিকম্প যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ক জাইমি রাইজোসা বলেন, “দেশের কোথাও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর এসেছে।” যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জপির সংস্থা প্রথমে এই ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৪ জানালেও পরবর্তী সময়ে সেটির মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে। কলম্বিয়ার পার্শ্ববর্তী ইকুয়েডরেও ভূমিকম্প অনুভূত হলেও সেখানেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ ঘ.