সিরিয়া, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার সেনারা দু’দিন লড়াইয়ের পর রোববার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় শহরতলী বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে।
বিরোধী পক্ষের এক কর্মী পূর্বাঞ্চলের আল ঘৌতা এলাকা থেকে ফোনে জানান, অভিযানের মুখে ফ্রি সিরিয়ান আর্মি পিছু হটে গেলে সেনারা শহরতলীটি পুনরায় দখল করে নেয়। এরপরই ঘরে ঘরে তল্লাশি শুরু করে তারা।
সরকার পক্ষত্যাগী সেনাদল ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র মাহের আল নাঈমি এ খবর নিশ্চিত করে জানিয়েছেন।
তবে তিনি বলেন, “ট্যাংক ভেতরে প্রবেশ করেছে। কিন্তু তারা জানে না ফ্রি সিরিয়ান আর্মি কোথায় আছে। আমরা এখনো দামেস্কের কাছেই সক্রিয় রয়েছি।”
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৪ঘ
bdnews24