২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় সাংবাদিক নির্যাতন বন্ধে লেখকদের আহ্বান

সাত নোবেলজয়ীসহ আন্তর্জাতিক সাহিত্যিকদের সংগঠন ‘পেন’র ১৭০ জন প্রথিতজশা লেখক এক বিবৃতিতে মেক্সিকোতে সাংবাদিকদের নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত নোবেলজয়ীসহ আন্তর্জাতিক সাহিত্যিকদের সংগঠন ‘পেন’র ১৭০ জন প্রথিতজশা লেখক এক বিবৃতিতে মেক্সিকোতে সাংবাদিকদের নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, সাহিত্যিকদের ওই দলটি ভয় ও প্রতিবন্ধকতা থেকে সাংবাদিকদের রক্ষা করতে মেক্সিকোর জাতীয় দৈনিক ‘এল ইউনিভার্সাল’ এ পুরো এক পাতা বিজ্ঞাপন (বক্তব্য) প্রকাশ করে। পেনের ওই বিৃতিতে উল্লেখ করা হয় ২০০০ সাল থেকে দেশটিতে ৬৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বিবৃতিতে সাক্ষরকারীদের মধ্যে রয়েছে- নোবেল বিজয়ী জেএম কোয়েৎজে, নাদিন গার্ডিমার, টনি মরিসন, ওরহান পামুক, ওলে সোয়েঙ্কা, মারিও বার্গাস ইয়োসা এবং ডেরেক ওয়ালকট। সাক্ষরকারী খ্যাতিমান অন্য লেখকেরা হলেন, চিনুয়া অ্যাচেবে, মার্গারেট এটউড, অ্যারিয়েল ডর্ফম্যান এবং সালমান রুশদি। ওই বিৃতিতে বলা হয়, “আমারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের লেখকেরা আপনাদের (সাংবাদিক) ও সকল মেক্সিকান নাগরিকের পাশে আছি যারা হত্যা, দায়মুক্তি ও ভয়-ভীতি দেখানো বন্ধের দাবি করছেন।” “বাধ্যবাধকতামুক্ত ও নিরাপদ জীবন যাপনে হুমকিস্বরূপ এই নৈরাজ্য আমাদের সকলকেই শেষ করে দেয়। তোমাদের বন্ধুদের যারা চিরতরে স্তব্ধ করে দিয়েছে আর আপনাদের যারা স্তব্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মেক্সিকো সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।” মেক্সিকোকে সাংবাদিকদের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১৫১৫ ঘ.