২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডেও হিজাব নিষিদ্ধ হচ্ছে

হিজাব ও বোরখার মতো কোনোকিছু পরিধান নিষিদ্ধ করার পরিকল্পনা করছে নেদারল্যান্ড সরকার। আগামী বছর থেকে পরিকল্পনাটি কার্যকর করার কথা ভাবছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

আমস্টারডাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হিজাব ও বোরখার মতো কোনোকিছু পরিধান নিষিদ্ধ করার পরিকল্পনা করছে নেদারল্যান্ড সরকার। আগামী বছর থেকে পরিকল্পনাটি কার্যকর করার কথা ভাবছেন তারা। শুক্রবার এক বিবৃতিতে নেদারল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। ওই বিবৃৃতিতে বলা হয়, “একে অপরের সঙ্গে দেখা হওয়ার সময় পরস্পরের মুখের দিকে তাকানো ও পরস্পরকে শনাক্ত করার সুযোগ মানুষের থাকা উচিত।” কোনো নির্দিষ্ট ধর্মীয় পোষাকের ওপর এ নিষেধাজ্ঞা নয় দাবি করে দেশটির উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম ভারহ্যাগেন জানান, প্রযোজ্য নয় এমন জায়গায় (যেমন ডিপার্টমেন্টাল স্টোর) মোটরসাইকেল হেলমেট ও মাঙ্কিটুপিও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর ফলে আগামী বছর থেকে নেদারল্যান্ডের কোনো মুসলিম নারী প্রকাশ্যে মুখ ঢাকা কোনো পোষাক ব্যবহার করতে পারবেন না। ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার নেদারল্যান্ডে মুসলিম ধর্মাবলম্বী নাগরিক ১০ লাখ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউরোপে হিজাব নিষিদ্ধকারী দ্বিতীয় দেশ হবে নেদারল্যান্ড। এর আগে ফ্রান্স হিজাব নিষিদ্ধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২১ ঘ.