২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিপালিকান মনোনয়ন দৌড় মূর্খতা ও অজ্ঞতার প্রতিযোগিতা’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নে রিপাবিলকান পার্টির প্রার্থীদের লড়াইকে “অজ্ঞাতা ও মূর্খতার” প্রতিযোগিতা বলে মন্তব্য করেছেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কম্যুনিস্ট নেতা ফিদেল ক্যাস্ত্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

হাভানা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নে রিপাবিলকান পার্টির প্রার্থীদের লড়াইকে “অজ্ঞাতা ও মূর্খতার” প্রতিযোগিতা বলে মন্তব্য করেছেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কম্যুনিস্ট নেতা ফিদেল ক্যাস্ত্রো। বুধবার কিউবার রাষ্ট্রিয় সংবাদপত্রের নিজ কলামে তিনি এ মন্তব্য করেন। আগামী সপ্তাহে ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির পরবর্তী প্রাইমারি হওয়ার কথা। ওই প্রাইমারিতে ক্যাস্ত্রো এবং কিউবা রিপাবলিকান মনোনয়ন প্রার্থীদের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। দেশত্যাগী কিউবানদের বড় একটি অংশ ফ্লোরিডায় বাস করে। ক্যাস্ত্রো অবশ্য সে বিষয়টি উল্লে¬খ করেননি। তবে রিপাবলিকানদের ব্যাপারে বিরক্তি প্রকাশ করতে দ্বিধাবোধ করেননি তিনি। “বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তারকারী দেশটির প্রেসিডেন্টের প্রার্থী নির্বাচনের জন্য যে প্রতিযোগিতা হচ্ছে তা, আমি সচেতনভাবেই বলছি, তা এখন পর্যন্ত শোনা সবচেয়ে বড় অজ্ঞতা ও মূর্খতার প্রদর্শনী,” বলেন তিনি। “আমি ভালোভাবে জানতাম, বিষয়টি এমনই হবে। আমার করার মতো অনেক কাজ আছে, তাই বিষয়টি নিয়ে আর কোনো সময় আমি নষ্ট করবো না।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে একটি রোবটকে নির্বাচন করলেই সবচেয়ে ভালো হবে বলে মন্তব্য করেন ক্যাস্ত্রো। এক প্রাইমারির বিতর্কে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী গ্রিংরিচ বলেছেন, তিনি আক্রমাণাত্মক গোপন অভিযান চালিয়ে কিউবার কম্যুনিস্ট শাসকদের ক্ষমতা ছাড়া করবেন। অপরদিকে, আরেক প্রার্থী মিট রমনি বলেছেন, ফিদেল ক্যাস্ত্রো মারা গেলে তিনি ইশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। ৮৫ বছর বয়স্ক ফিদেল ক্যাস্ত্রো ৪৯ বছর কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে কিউবান কম্যুনিস্ট পার্টির অপর নেতা এবং ফিদেলের ছোট ভাই রাউল ক্যাস্ত্রোর কাছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করেন তিনি। এখন অধিকাংশ সময়ই তিনি অবসর জীবনযাপন করেন। তবে সংবাদপত্রে নিয়মিত কলাম লিখেন ও কিউবা সফরে আসা বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫০২ঘ.