২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রগতি ছাড়াই শেষ হলো ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা

জর্ডানে স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে ইসরায়েল-ফিলিস্তিন বুধবার বৈঠকে বসলেও কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

রামাল্লা, পশ্চিম তীর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডানে স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে ইসরায়েল-ফিলিস্তিন বুধবার বৈঠকে বসলেও কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তা শেষ হয়েছে। পরবর্তী উদ্যোগ হিসেবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার বন্ধুপ্রতীম আরব দেশগুলোর সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা করছেন বলে ফিলিস্তিনের কর্মকর্তারার জানান। বৈঠকে অংশ নেওয়া ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেন, “বৈঠকে ইসরায়েল নতুন কিছুই নিয়ে আসেনি। এখন আমরা আমাদের বিকল্প উপায়গুলো ভেবে দেখছি এবং আগামী ৪ ফেব্র“য়ারি আরব লিগে আমাদের বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে পরামর্শ করব।” বিকল্প উপায় হিসেবে ফিলিস্তিনিরা এক্ষেত্রে জাতিসংঘের সদস্যপদের বিষয়ে অগ্রসর হওয়া, প্রতিদ্বন্দ্বী হামাস গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করছে। তবে ইসরায়েল এসব উদ্যোগের বিরোধিতা করছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই চারপক্ষের তত্ত্বাবধানে মধ্যপ্রাচ্য বিষয়ক সমঝোতা প্রস্তাবের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও নিরাপত্তার বিষয়ে প্রস্তাব তৈরিতে গত অক্টোবর মাসে উভয় দেশকে তারা তিনমাসের সময় বেধে দেয়। এর উদ্দেশ্য হলো এ বছরের শেষ নাগাদ একটি শান্তি চুক্তি করা। ইসরায়েল ও ফিলিস্তিন পাঁচবার বৈঠকে বসেছে। এসব বৈঠকে ইসরায়েল ২১ দফা উপস্থাপন করেছে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তা প্রত্যাখ্যান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৫৬ ঘ.