২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তরের আহ্বান প্রত্যাখ্যান করলো সিরিয়া

ক্ষমতা হস্তান্তর করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরব লিগের জানানো আহ্বান সোমবার প্রত্যাখ্যান করেছে সিরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

কায়রো, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতা হস্তান্তর করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরব লিগের জানানো আহ্বান সোমবার প্রত্যাখ্যান করেছে সিরিয়া। চলা সিরিয়ায় দশ মাস ধরে চলা সহিংসতা বন্ধের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার নতুন পরিকল্পনায় দেশটিতে ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করতে প্রেসিডেন্ট আসাদকে তার সহকারী কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং নির্বাচন দেওয়ার অনুরোধ জানান আরব লিগ পররাষ্ট্রমন্ত্রীরা। কিন্তু সিরিয়া নতুন এ প্রস্তাবকে ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র’ অভিহিত করে তা প্রত্যাখান করেছে। সরকারি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা বার্তা সংস্থা জানিয়েছে, “সিরিয়া আরব লিগ মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। এ প্রস্তাব জাতীয় নিরাপত্তার লঙ্ঘন এবং দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের শামিল।” আরব লিগের ক্ষমতা হস্তান্তরের প্রস্তাবে প্রেসিডেন্ট আসাদ সাড়া দেবেন না বলেই ধারণা করা হচ্ছিলো। কারণ, স¤প্রতি দেওয়া এক ভাষণে আসাদ আরব লিগকে ব্যঙ্গ করে কথা বলেছেন এবং ‘সন্ত্রাসী’ ও ‘চক্রান্তকারীদের’ বিরুদ্ধে দমন-পীড়ন জোরদার করার নির্দেশ দিয়েছেন। কায়রো বৈঠকে আরব লিগ পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ায় বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দুই মাসের মধ্যে একটি ঐকমত্যের সরকার গড়ারও আহ্বান জানান। কিন্তু সিরিয়া তা প্রত্যাখ্যান করে বলেছে, এ প্রস্তাবে সিরিয়ার জনগণের স্বার্থ রক্ষা হবে না। দামেস্কয় সন্ত্রাসী গ্র“পগুলোর হাতে অর্থ ও অস্ত্র প্রবাহ কমানোর পরিবর্তে আরব লিগ কেবল উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেছে সিরিয়া। ওদিকে, প্রস্তাবিত পরিকল্পনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন আরব লিগ। ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার জন্য আরব লিগের প্রস্তাবিত পরিকল্পনার উদ্দেশ্য আগাম পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি। সিরিয়ার সঙ্কট নিয়ে আরব লিগের একদিনের বৈঠকের পর তিনি একথা জানান। প্রস্তাবটিকে তিনি ইয়েমেনের জন্য উপসাগরীয় দেশগুলোর পরিকল্পনার সঙ্গে তুলনা করেন। ওই পরিকল্পনা অনুযায়ী ক্ষমতা হস্তান্তরে রাজি হন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল¬াহ সালেহ। রোববার আরব লিগের নতুন প্রস্তাবের বিষয়ে সংগঠনটির ২২ সদস্যের মধ্যে শুধু লেবানন বিরোধিতা করে। লেবননের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক ছেড়ে চলে যান। আর পরিকল্পনাটি নিরাপত্তা পরিষদে তোলার ব্যাপারে আলজেরিয়া আপত্তি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৯ঘ.