২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ ক্যারোলাইনায় গিংরিচের জয়

সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে জিতেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী নিউ গিংরিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

কলাম্বিয়া, সাউথ ক্যারোলাইনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে জিতেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী নিউ গিংরিচ। শনিবার অনুষ্ঠিত ওই ভোটে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনিকে বিশাল ব্যবধানে পরাজিত করেন প্রতিনিধি সভার সাবেক স্পিকার গিংরিচ। এর আগে নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি রমনি জয়ী হলেও সাউথ ক্যারোলাইনার ভোটাররা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আইওয়ার ককাসে জয়ী হন রিক সান্তোরম। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতি মোকাবেলায় গিংরিচকেই যোগ্য বলে মনে করেছে ভোটাররা। ১৯৮০ সাল েেক সাউ ক্যারোলাইনার প্রাইমারিতে বিজয়ী মনোনয়ন প্রত্যাশীই রিপাবলিকান দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে আসছে। অবশ্য তিনটি রাজ্যে অনুষ্ঠিত ভোটে আলাদা আলাদা তিনপ্রার্থী জয়ী হয়ে মনোনয়ন দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছেন। সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে গিংরিচ ৪০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মিট রমনি পেয়েছেন ২৮ শতাংশ ভোট। অপর দিকে ১৭ শতাংশ ভোট পেয়ে রিক সান্তোরম তৃতীয় ও ১৩ শতাংশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন রন পল। প্রাইমারির আগের বিতর্কের মাধ্যমে গিংরিচ কট্টরপন্থি ভোটারদের আকৃষ্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ কট্টর ভোটাররা রমনির সংস্কারবাদী অতীত ও নীতির পরিবর্তনকে সন্দেহ করে গিংরিচের দিকে ঝুঁকেছেন বলে মনে হচ্ছে। ৩১ জানুয়ারি ফ্লোরিডাতে আরেকটি প্রাইমারি অনুষ্ঠিত হবে। প্রতিটি রাজ্যের প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হবে। এগুলো থেকে বিজয়ী প্রার্থীকে রিপাবলিকান দল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হবে। বিজয়ী প্রার্থীই চলতি বছর ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট বারাক ওবামার বিরুদ্ধে লড়বেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫৩৮ ঘ.