২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় পেরেক!

শিকাগো শহরতলীর এক অধিবাসী দান্তে অতুলে¬ার অজান্তেই মঙ্গলবার তার মাথায় ঢুকে যায় সোয়া তিন ইঞ্চি পেরেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

শিকাগো, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিকাগো শহরতলীর এক অধিবাসী দান্তে অতুলে¬ার অজান্তেই মঙ্গলবার তার মাথায় ঢুকে যায় সোয়া তিন ইঞ্চি পেরেক। তবে এখন সুস্থই আছেন তিনি। চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার মগজ থেকে বের করে এনেছে সেই সরু লৌহদন্ড। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হঠাৎ করে মাথার কাছে থাকা নেইল গান থেকে পেরেক বেরিয়ে ঢুকে পড়েছিল অতুলে¬ার মাথায়। কিন্তু তিনি বুঝতেই পারেননি এমন কিছু ঘটেছে। বুধবার বারবার বমি হওয়ায় তার বাগদত্তা গেইল গে¬ইনজারের অনুরোধে চিকিৎসকের কাছে গেলে বের হয়ে আসে আসল রহস্য। গে¬ইনজার বলছিলেন, অতুলে¬ার কপালের কাটা দাগ পরিস্কার করার সময় তিনি ধারণাই করেননি এমন কিছু হতে পারে। এ্যাডভোকেট ক্রিস্ট মেডিক্যাল সেন্টারে অস্ত্রেপচারের পর শুক্রবার গে¬ইনজার সংবাদ সংস্থা এপি’কে বলেছেন, “সে ভাল আছে। হাত-পা নাড়াতে পারছে, স্বাভাবিকভাবে কথা বলছে এবং সবকিছুই মনে করতে পারছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪২ঘ.