২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

প্রতিবেশী আরব দেশগুলোকে ‘বিপজ্জনক অবস্থানে’ চলে না যাওয়ার ব্যাপারে বৃহস্পতিবার হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

আঙ্কারা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিবেশী আরব দেশগুলোকে ‘বিপজ্জনক অবস্থানে’ চলে না যাওয়ার ব্যাপারে বৃহস্পতিবার হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বাড়তে থাকা বিরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি একাট্টা হয়ে নিজেদের বিপদ ডেকে না আনার জন্য তিনি দেশগুলোকে সতর্ক করে দেন। তুরস্ক সফরকালে ‘এনটিভি’ তে সালেহি বলেন, “আমরা এ অঞ্চলে নিরুত্তাপ ও শান্তি চাই। কিন্তু আমেরিকানরা আমাদের অঞ্চল থেকে কিছু দেশকে চালাতে চায়। আর তাই আমি এ অঞ্চলের সব দেশকে বলছি, দয়া করে নিজেদেরকে ‘বিপজ্জনক অবস্থায়’ টেনে আনবেন না।” ইরানে তেল নিষেধাজ্ঞা আরোপ হলে বিশ্বে তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সোমবার বৈঠকে বসে ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩৭ঘ.