২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। ২০১১ সালের শেষ তিনমাসে এ হার ছিল ৮ দশমিক ৯ শতাংশ। যা গত দু’বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। ২০১১ সালের শেষ তিনমাসে এ হার ছিল ৮ দশমিক ৯ শতাংশ। যা গত দু’বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম। চীনের সরকারি তথ্যসূত্রের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়েছে, ২০১১ সালের অক্টোবর থেকে ডিসেম্বর শেষ তিনমাসে মোট দেশজ উৎপাদন কমে ৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ১ শতাংশ। মঙ্গলবার চীন সরকার এ তথ্য প্রকাশ করেছে। সরকারি ওই নথিতে আরো বলা হয়েছে, ২০১১ সালে চীনের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯ দশমিক ২ শতাংশ। ২০১০ সালে এ প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৩ শতাংশ। ২০১২ সালে এ প্রবৃদ্ধি আরো কমবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৯ঘ.