ব্যাংকক, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যংককের কয়েকটি স্থানে বিদেশি সন্ত্রাসীদের হামলা হতে পারে বলে শুক্রবার সতর্ক করেছে সেখানকার মার্কিন দূতাবাস।
পর্যটনস্থল ব্যাংককে এ হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র এক বার্তায় তার দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
দূতাবাসের মুখপাত্র ওয়াল্টার ব্রাউনোলার এ আশঙ্কার ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি। তবে তিনি বলেন, আমরা সব মার্কিন নাগরিককে জন সমাগম এলাকাগুলোতে যাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি। বিশেষ করে ব্যাংককের যে জায়গাগুলোতে পশ্চিমা পর্যবেক্ষকরা ভিড় করে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, থাই প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উত্তাসাক সাসিপ্রাফা বলেছেন, যুক্তরাষ্ট্র আগেই থাই কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে জানিয়েছিলো যে, দেশটিতে দুই সন্দেহভাজন মুসলিম সন্ত্রাসী ঢুকেছে।
তবে এ ব্যাপারে সরকার পক্ষ থেকে সতর্কতা জারির প্রয়োজন নেই বলেও এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছিলেন তিনি।
ব্রাউনোলার আরো বলেন, “আমাদের গোয়েন্দা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য রাখছে।”
“তাদেরকে আজ রাতেই গ্রেপ্তার করা সম্ভব হবে বলেই আমার বিশ্বাস। থাই জনগণের জন্য এখনই কোনো সতর্কতা জারির প্রয়োজন নেই। কারণ এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হবে এবং পর্যটন ক্ষতিগ্রস্ত হবে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪২ঘ.
bdnews24