ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক করতে সোমবার চীনের উদ্দেশে রওয়ানা হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক।
বৈঠকে লি দু’দশের কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নের উপায় ও কোরিয়ান উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক পদ্ধতি নিয়ে আলোচনা করবেন বলে এক বিবৃতিতে বলা হয়েছে।
কর্মকর্তারা জানান, হু’র সঙ্গে বৈঠকের আগে চীনের শীর্ষ আইনপ্রণেতা য়ু ব্যাঙ্গুর সঙ্গে লি সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট সেখানে তিনদিনের সফরে যাচ্ছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর পর দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে এটিই সবচেয়ে বড় বৈঠক।
পর্যবেক্ষকদের অভিমত, উত্তর কোরিয়ার বিষয়ে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেই দক্ষিণ কোরিয়ার এই পদক্ষেপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৩ ঘ.
bdnews24