লন্ডন, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করে নরওয়ের এক নারী বলেছেন, প্রেমিকের পরামর্শে এ কাজ করেছেন তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক ইয়াসমিন চৌধুরী (২৬) রাত ৩ টায় প্রেমিকের সঙ্গে স্কাইপিতে ভিডিও চ্যাটে থেকে এক বছর বয়সের মেয়েকে বালতিতে ডুবিয়ে হত্যা করেন। এ সময় ইন্টারনেটে সরাসরি ওই দৃশ্য দেখছিলেন তার ব্রিটিশ প্রেমিক। শুক্রবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইয়াসমিন বলেন, ‘তাকে না মানায়’ মেয়েকে শৃঙ্খলা শেখাতে চেয়েছিলেন তিনি।
তাৎক্ষনিকভাবে স্বাস্থ্যকর্মীদের তিনি বলেন, দুর্ঘটনাবশত তার মেয়ে বালতিতে পড়ে যায়।
পরদিন মেয়েটির মৃত্যু হলে সন্দেহবশত ইয়াসমিনকে গ্রেপ্তার করে নরওয়ে পুলিশ। তারপর মুখ খোলেন তিনি।
ইয়াসমিন বলেন, প্রেমিকের প্ররোচনায় মেয়েকে হত্যা করেছেন তিনি।
পুলিশ জানায়, তারা কেউই শিশুটিকে হত্যা করতে চাননি বলে ওই নারী ও তার প্রেমিক দাবি করেছেন।
নরওয়ের পুলিশ প্রসিকিউটর ক্রিসটিন রুসডেল বলেন, “তারা একই কথা বলছে। তবে বক্তব্যে কিছুটা ভিন্নতা রয়েছে।”
“তিনি (নারী) বলছেন, তাকে এ কাজ করতে বলা হয়েছিলো।”
“আর তিনি (প্রেমিক) বলছেন, তাকে (শিশুটিকে) কিভাবে বশে আনা যায় সেটার জন্য তারা একসঙ্গেই এ পরিকল্পনা করেন। তবে শিশুটিকে তারা মেরে ফেলতে চাননি।”
পাকিস্তানের এক নাগরিকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছিল। তাদের ঘরে জন্ম নেয় দুই সন্তান। ২০১০ সালের অক্টোবরে পাঁচ বছর বয়সী ছেলেটিকে শিশুসদনে নেওয়া হয়। বিবাহ বিচ্ছেদ পর থেকে ওই শিশুটির বাবা পাকিস্তানে বসবাস করেেছন।
জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইয়াসমিনকে ০৪ ফেব্র“য়ারি পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে।
দুজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রেমিক ওই ব্রিটিশের হস্তান্তর চাইছে নরওয়ে কর্তৃপক্ষ। বড়দিনের আগে আগে ব্রিটেনে গিয়ে ওই তাকে জিজ্ঞাসাবাদ করেন নরওয়ের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/এমআই/২০৪৮ ঘ.
bdnews24