ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান সরকারকে ক্ষমতা থেকে হটাতে অনাস্থা আনার জন্য প্রচারণা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান এ ঘোষণা দেন। সরকার জনগণের আস্থা হারিয়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন বলে দ্য ডন জানায়।
ইমরান বলেন, আগাম নির্বাচনের দাবি এখন আর কোনো ভুল চাওয়া হবে না, কেননা অব্যবস্থাপনা আর সর্বব্যাপ্ত দুর্নীতির কারণে আইন-শৃঙ্খলার চরম অবণতি হয়েছে।
তিনি বলেন, “গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আগাম নির্বাচনের ঘটনা সা¤প্রতিক সময়েই বিশ্বের অনেক দেশে ঘটেছে। এ ক্ষেত্রে তুরস্কের উদাহরণ টানা যেতে পারে।”
দেশটিতে স¤প্রতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে যে দাঙ্গা-হাঙ্গামা হয়েছে তার কথা তুলে ধরে বলেন, মাত্র ১ লাখ ৮৫ হাজার মানুষ বিদ্যুৎ এর বিল পরিশোধ করে অথচ তারা ২৮ লাখ এয়ার কন্ডিশনার ব্যবহার করছে।
প্রভাবশালী ৪ লাখ মানুষ অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করছে। আর দরিদ্ররা নিজেদের বিল পরিশোধ করার পাশাপাশি ওই বিত্তশালীদের বিলের বোঝাও টানছে।
ইমরান অভিযোগ করে বলেন, সরকার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও পাকিস্তান রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে।
এ সময় তিনি হাজারা, দক্ষিণ পাঞ্জাব ও ভাওয়ালপুর কে নতুন প্রদেশ ঘোষণার দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪০ ঘ.
bdnews24