তেহরান, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান সোমবার দূর পাল্লার দুইটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
উপসাগরে সামরিক মহড়ার শেষ দিন ইরান এ পরীক্ষা চালানোর ঘোষণা দিলো।
ইরানি নৌ-বাহিনীর ডেপুটি কমান্ডার মাহমুদ মুসাভি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আজ উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য দূর পাল্লার ‘কাদের’ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য নূর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি আমরা। ক্ষেপণাস্ত্রটি উপসাগরীয় অঞ্চলের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।”
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, কাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ কিলোমিটার (১২৫ মাইল)। তবে নূর ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ফার্স কিছু জানায়নি।
ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো শত্র“ভাবাপন্ন দেশগুলো থেকে যেকোনো হামলা প্রতিহত করার ক্ষমতা জাহির করতে ইরান এ পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচির জন্য হামলার মুখে পড়ার আশঙ্কায় আছে।
সেকারণেই যুক্তরাষ্ট্র ও ইসরালের সম্ভাব্য সামরিক হামলার পাল্টা জবাবে তেল আবিব ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার সক্ষমতা দেখাতে ১০ দিনব্যাপী নৌ মহড়া চালাচ্ছে ইরান।
মহড়ারর শেষ দিন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আরব মিত্রদের মধ্যে সিরিয়া এ মহড়ায় অংশ নেবে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করার পরপরই ইরান রোববার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোসহ পরমাণু কর্মসূচিতে অগ্রগতির কথা জানান দিয়েছে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়ন ও ইরানের অশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে।
কিন্তু তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। তেহরানের এ হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রে নৌ বাহিনীর ফিফথ ফ্লিট।
উপসাগরে তেল সরবরাহ পথে কোনো বিঘœ হতে দেবে না বলে পাল্টা হুমকি দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৭ঘ.
bdnews24