২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বেসামরিকদের ওপর থাই জঙ্গিদের হামলা উদ্দেশ্যমূলক'

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জঙ্গিরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জঙ্গিরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানায়, জঙ্গিরা ক্রমেই বেসামরিকদের লক্ষ করে হামলা বাড়াচ্ছে এবং কিছু হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রদেশের বিদ্রোহীরা শিক্ষক, সরকারি কর্মচারী এবং কৃষকদের মতো বেসামরিকদের ওপর ক্রমেই হামলা বাড়াচ্ছে। সেইসঙ্গে এ সংকট নিরসনে ব্যাংককের প্রচেষ্টারও সমালোচনা করেছে অ্যামনেস্টি। বিবিসি জানায়, ২০০৪ সালে মুসলিম আদিবাসী মালয়রা বৌদ্ধ রাষ্ট্র থাইল্যান্ডের বিরুদ্ধে লড়াই শুরু করার পর থেকে এ পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। অ্যামনেস্টি দীর্ঘ নয়মাস প্রত্যক্ষদর্শী, হামলায় বেঁচে যাওয়া এবং থাই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ শেষে এ অভিযোগ করে। তবে এতে দু'পক্ষেরই ভুল রয়েছে বলেও মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। সেইসঙ্গে সংস্থাটি বিদ্রোহীদের বেআইনি এসব হত্যা বন্ধের জন্য জনসম্মুখে অঙ্গীকার করারও আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪০ ঘ.