২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের স্ট্রোকের ঝুঁকি বেশি'

অন্যদের তুলনায় যাদের স¤প্রতি ফুসফুস ক্যান্সার ধরা পড়েছে তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অন্যদের তুলনায় যাদের স¤প্রতি ফুসফুস ক্যান্সার ধরা পড়েছে তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি। তাইওয়ানের গবেষকরা বিস্তৃত পরিসরে গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছেন। তাদের গবেষণা ফলাফল সম্প্রতি 'স্ট্রোক' সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তাইওয়ানের স্বাস্থ্য বীমার তথ্যব্যাংক থেকে এক লাখ ৫৬ হাজার ব্যক্তির স্বাস্থ্যতথ্য পর্যালোচনা করে দেখা যায়, যারা ফুসফুস ক্যান্সারের রোগী তাদের প্রতি ১ হাজার জনের ২৬ জন প্রতিবছর স্ট্রোকে আক্রান্ত হন। আর যারা ফুসফুস ক্যান্সারের রোগী নন তাদের মধ্যে ১৭ জন প্রতিবছর স্ট্রোকে আক্রান্ত হন। গবেষক দলের জ্যেষ্ঠ সদস্য চীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ড. ফুং-চ্যাং সুং ই-মেইলে রয়টার্স হেলথকে জানান, ধূমপান, মদ্যপান বা খাদ্যাভ্যাসের মতো স্ট্রোকের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে জীবনযাপনের এমন সব বিষয় গবেষণায় বিবেচনা করা হয় নি। প্রকাশিত ফলাফলে গবেষকরা জানান, ফুসফুস ক্যান্সার ধরা পড়ার প্রথম তিন মাসেই পুরুষদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি, আর নারীদের প্রথম চার থেকে ছয় মাসের মধ্যে। ক্যান্সার ধরা পড়ার এক বছরের ব্যবধানে পুরুষদের ঝুঁকি কমে যায় আর নারীদের ঝুঁকি কমে দুই বছর পরে। স্ট্রোক দুই ধরনের, হেমোরেজিক স্ট্রোক যা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হয়, আর ইসচেমিক স্ট্রোক হয় মস্তিষ্কে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হলে। ফুসফুস ক্যান্সারের রোগীরা হেমোরেজিক স্ট্রোকে বেশি আক্রান্ত হয় বলে গবেষণায় দেখা যায়। গবেষণার জন্য কৃষক, মৎস্যশিকারি ও বিক্রেতা যাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হার্টের অসুখ হওয়ার প্রবণতা বেশি তাদেরই মনোনীত করা হয়। আমেরিকার লাং এসোসিয়েশনের মতে, ফুসফুস ক্যান্সারের প্রায় ৯০ শতাংশই সরাসরি ধূমপানের জন্য ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২৮ ঘ.