২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তালেবান ছাড়া আলোচনা নয়'

আফগানিস্তানের অন্যতম শীর্ষ জঙ্গি নেতা সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, তালেবান ছাড়া আফগান ও মার্কিন সরকারের সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ইসলাামাবাদ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের অন্যতম শীর্ষ জঙ্গি নেতা সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, তালেবান ছাড়া আফগান ও মার্কিন সরকারের সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না। শনিবার অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন বলেন, নিরাপদ আশ্রয়ের জন্য এখন আর তারা পাকিস্তানের ওপর নির্ভর করেন না। বরং আফগানিস্তানেই বেশি নিরাপদ বোধ করেন। আফগানিস্তানে সিরাজুদ্দিন হাক্কানিকেই সবেচেয়ে 'মারাত্মক' শত্র" মনে করে যুক্তরাষ্ট্র। তাকে ধরার জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে মার্কিন কর্তৃপক্ষ। সিরাজুদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট হামিদ কারজাই আফগানিস্তানে জঙ্গি গ্র"পগুলোর মধ্যে 'বিভেদ তৈরি' করতে চায় বলে এর আগে তাদের দেওয়া বেশ কয়েকটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ভবিষ্যতেও তারা এ ধরনের চেষ্টা করলে তা ব্যর্থ হবে। তিনি বলেন, "তারা আমাদের খুবই গুরত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলো। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি এবং তাদের বলেছি, অসাধু উদ্দেশ্যে নিয়ে তারা কখনোই সফল হতে পারবে না। তারা আমাদের বিভক্তি চায়।" তালেবান নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আফগানিস্তানের ভবিষ্যতের জন্য আমাদের শূরা সদস্যরা যে সিদ্ধান্ত নেবেন আমরা তাই সমর্থন করবো।" হাক্কানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পাকিস্তানকে চাপ দিয়ে আসছে। তাদের ধারণা আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এ গোষ্ঠীর শক্ত ঘাঁটি রয়েছে। রয়টার্সকে হাক্কানি বলেন, "পাকিস্তান- আফগানিস্তান সীমান্তবর্তী পাহাড়ে লুকিয়ে থাকার দিন শেষ হয়েছে। এখন আমরা আফগান জনগণের পাশেই নিজেদের বেশি নিরাপদ মনে করি। ঊর্ধ্বতন সেনা ও পুলিশ কর্মকর্তারা আমাদের সঙ্গে আছেন।" আগ্রাসনকারীদের হাত থেকে মাতৃভূমিকে স্বাধীন করার লক্ষ্যে আমরা লড়াই করছি- এ কথা জানা থাকায় আফগান সরকারের মধ্যে অনেকেই তালেবানের অনুগত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/জিএনএ/২৩৪২ ঘ.