ত্রিপোলি, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñলিবিয়ার রাজধানী ত্রিপোলি সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা জেফরি ফেল্টম্যান। সেখানে লিবিয়ার নতুন অন্তর্র্বতী নেতা মোস্তফা আব্দুল জলিলের সঙ্গে বুধবার বৈঠক করেছেন তিনি।
তবে আলোচনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ত্রিপোলিতে নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সেখানে এটিই যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তার প্রথম সফর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 'নেয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স' বিষয়ক সহকারীমন্ত্রী ও মধ্যপ্রাচ্য বিষয়ক নীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি জেফরি ত্রিপোলির একটি সরকারি ভবনে জলিলের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি কখন লিবিয়া পৌঁছেছেন তা পরিস্কার জানা যায়নি।
অগাস্টের শেষ দিকে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)'র সেনারা ত্রিপোলি নিয়ন্ত্রণে নেয়ার পর এ অঞ্চলটি তুলনামূলক স্থিতিশীল রয়েছে। এনটিসি'র যোদ্ধারা ন্যাটোর সহযোগিতায় গাদ্দাফি সমর্থকদের নিয়ন্ত্রণে থাকা অন্তত তিনটি শহর দখলের চেষ্টা করছে।
গাদ্দাফির জন্ম শহর সির্ত, সাভা ও বানি ওয়ালিদ দখলের চেষ্টা চালাচ্ছে তারা।
তবে এনটিসি'র ত্রিপোলি দখলের পর থেকে গাদ্দাফির অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
লিবিয়ার অন্তর্র্বতী নেতাদের ধারণা, বানি ওয়ালিদের মতো গাদ্দাফি সমর্থকদের নিয়ন্ত্রণে থাকা কোনো শহরেই লুকিয়ে থেকেই তিনি ন্যাটো সমর্থিত-বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০১ঘ.
bdnews24