২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্ট্রস কানের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো ঠিক হবে না'

ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে, দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানের অংশ নেওয়া ঠিক হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 04:35 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

প্যারিস, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে, দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানের অংশ নেওয়া ঠিক হবে না। টিএনএস সোফ্রেস পরিচালিত এক জরিপের ফলাফলে রোববার এ তথ্য উঠে এসেছে। পরিচালিত জরিপে দেখা যায়, ৬৩ ভাগ ফরাসি বিশ্বাস করে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা থেকে স্ট্রস কানের দূরে থাকা উচিৎ। তবে স্ট্রস কানের কারণে ফ্রান্সের সমাজতান্ত্রিক পার্টির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে না বলে ৭৬ ভাগ ফরাসি মনে করেন। আগামী মাসে এই দলটি আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করার লক্ষ্যে প্রাথমিক নির্বাচনের আয়োজন করবে। স্ট্রস কান স¤প্রতি যুক্তরাষ্ট্রে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়ে ফ্রান্সে ফিরেছেন। বর্ষীয়ান সমাজতান্ত্রিক রাজনীতিক স্ট্রস কান চলতি বছরের প্রথম দিকে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট মধ্য-ডানপন্থি নিকোলাস সারকোজি থেকে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু মে মাসের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্কে এক হোটেলকর্মী কানের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ আনে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কানকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস আইনি লড়াই শেষে পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে কানের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ করে দেয় আদালত। তবে কানকে এখনো নিউ ইয়র্কের ওই হোটেল কর্মীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে আবারো আইনি লড়াইয়ে নামতে হবে। স্ট্রস কানের বিরুদ্ধে ত্রিস্তান ব্যানোন নামে ৩০ বছর বয়সী এক ফরাসি নারী লেখকও ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১২ ঘ.