মার্সেই, ফ্রান্স, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব বিশ্বে গণতান্ত্রিক আন্দোলনে সরকার বদল হওয়া দুই দেশসহ চার দেশকে তিন হাজার আটশ' কোটি ডলার সহায়তা দেবে গ্র"প অব এইট ভুক্ত দেশগুলো।
২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মিশর, তিউনিসিয়া, মরক্কো ও জর্ডানকে এই অর্থ দেওয়া হবে। তবে অনুদান নয়, প্রয়োজনীয় সংস্কারের জন্য ঋণ সহায়তা হিসেবে এই অর্থ পাবে ওই দেশগুলো।
এছাড়া আরব বিক্ষোভে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আরো সাড়ে তিন হাজার কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এ সংস্থাটি লিবিয়ার ক্ষমতাসীন অন্তর্র্বতীকালীন পরিষদকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে তাদেরকেও এই সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে।
জিএইট-এর চেয়ার ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, গত মে মাসে যে পরিমাণ অর্থ সহায়তার সিদ্ধান্ত হয়েছিলো এবার মার্সেই সম্মেলনে অর্থের পরিমাণ তার দ্বিগুণ করা হয়েছে।
মে-তে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর দ্যুঁভিলিতে এক বৈঠকে এই আট অর্থনৈতিক পরাশক্তির প্রতিনিধিরা মিলিত হয়ে তিউনিসিয়া ও মিশরকে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার ওই দুটি দেশের সঙ্গে মরক্কো ও জর্ডানকেও তালিকাভুক্ত করা হয়েছে।
ফ্রান্সের অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ব্যারোন এই অর্থ সহায়তা গ্রহণের আওতায় লিবিয়ার ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
তিনি জানান, দ্যুঁভিলিতে দুই হাজার কোটি ডলার সহায়তার সিদ্ধান্ত হয়েছিলো। আর এখানে তা বাড়িয়ে তিন হাজার আট কোটি ডলার করা হয়েছে।
জি সেভেনভুক্ত সাত শিল্পোন্নত দেশ ও রাশিয়া এবং আরবের কয়েকটি দেশ এ অর্থের অর্ধেক দেবে।
আর বিভিন্ন ঋণদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং উন্নয়ন ব্যাংকগুলো বাকি অর্ধেক দেবে। তার মধ্যে বিশ্বব্যাংক এক হাজার ৭০ কোটি, আফ্রিকা উন্নয়ন ব্যাংক সাতশ' ৬০ কোটি, ইসলামি উন্নয়ন ব্যাংক পাঁচশ' কোটি ডলার দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩৩৮ ঘ.
bdnews24