২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের জাতিসংঘ সদস্যপদে ভেটো দেবে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন জানালে তাতে ভেটো দেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এরপরও ফিলিস্তিন আবেদন করবে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 06:14 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন জানালে তাতে ভেটো দেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এরপরও ফিলিস্তিন আবেদন করবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি একথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। মার্কিন কূটনীতিকরাও জানান, জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি প্রয়োজন হয়। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো অধিকার আছে এবং ফিলিস্তিনের পূর্ণসদস্য পদ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিদিনের সংবাদ সম্মেলনে মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, কোনো ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিউ ইয়র্কে ফিলিস্তিনের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি জাতিসংঘে আলোচনা করার বিরোধিতা আগে থেকেই করে আসছিলো যুক্তরাষ্ট্র। নুল্যান্ড বলেন, শুধু আলোচনার মাধ্যমেই এ ব্যাপারে কোনো সমাধানে আসা যেতে পারে। সুতরাং ফিলিস্তিন বিষয়টি জাতিসংঘ পর্যন্ত নিয়ে আসলে যুক্তরাষ্ট্র অবশ্যই ভেটো জানাবে। তবে মার্কিন কূটনীতিকরা আরো জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ সভায় ফিলিস্তিন কোন ধরনের সদস্যপদ চাইবে তা এখনো নিশ্চিত নয়। তবে তারা 'পর্যবেক্ষক রাষ্ট্র' হিসেবে আবেদন করতে পারে যার জন্য ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ সম্মতি ভোটই যথেষ্ঠ। যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার হুমকির জবাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু দাইনা এক বিবৃতিতে বলেন, আমরা জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্যই আবেদন করবো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২০০ ঘ.