২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মানবতাবিরোধী অপরাধ করছে সিরীয় সরকার'

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালাইন জুপে বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করছে সিরীয় সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

প্যারিস, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালাইন জুপে বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করছে সিরীয় সরকার। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে বিক্ষোভরতদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনাভিযানের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি। বুধবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়া যে প্রক্রিয়ায় জনপ্রিয় আন্দোলন দমনের চেষ্টা চালাচ্ছে তা একেবারেই অগ্রহণযোগ্য। "এ পথ থেকে ফিরে না আসলে সিরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।" ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত সপ্তাহে সিরিয়া হতে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে রাশিয়া ইইউ-এর ওই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, সিরিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনার প্রয়োজন। এদিকে মানবাধিকারকর্মীরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এখনো বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালিয়ে যাচ্ছে। বুধবার হোমস শহরে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় সাতজন নিহত ও ২০জন আহত হয়েছে। সিরিয়ায় গত মাসে পাঁচ মাসে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতায় দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এসইউ/২২৫৮ ঘ.