২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের চাপে হার মানবো না: মনমোহন

দিল্লি হাইকোর্টে বোমা হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারত সন্ত্রাসীদের এই চাপের কাছে হার মানবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি হাইকোর্টে বোমা হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারত সন্ত্রাসীদের এই চাপের কাছে হার মানবে না। বুধবার সকালে দিল্লি হাইকোর্টের ফটকে ব্রিফকেস বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। দুই দিনের সফরে ঢাকায় অবস্থানরত মনমোহন এই হামলাকে 'কাপুরুষোচিত' উল্লেখ করে বলেন, "আমরা এর বিহিত করবো। সন্ত্রাসীদের কোনো চাপের কাছে আমরা কখনোই হার মানবো না।" মনমোহনকে উদ্ধৃত করে ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, "এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ, ভারতের সব রাজনৈতিক দল, ভারতের সব মানুষকে এতে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে সন্ত্রাসের পরাজয় ঘটে।" বুধবার হামলার পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক ইমেইল পাঠিয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)। এতে বলা হয়- ২০০১ সালের পার্লামেন্টে বোমা হামলার জন্য জঙ্গি আফজাল গুরুর মৃত্যুদণ্ড বাতিল না করা হলে এ ধরনের আরো হামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/জেকে/১৭১২ ঘ.