২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সাবেক মাওবাদী বিদ্রোহীদের অস্ত্রসমর্পণ

নেপালে শান্তি প্রক্রিয়া তদারককারী বহুদলীয় একটি কমিটির কাছে অস্ত্রসমর্পণ করেছে সাবেক মাওবাদী বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

কাঠমাণ্ডু, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নেপালে শান্তি প্রক্রিয়া তদারককারী বহুদলীয় একটি কমিটির কাছে অস্ত্রসমর্পণ করেছে সাবেক মাওবাদী বিদ্রোহীরা। সোমবার নেপালের নতুন মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের শপথ গ্রহণের পরপরই অস্ত্রসমর্পণের এ উদ্যোগ এলো। নেপালে ৫ বছর ধরে চলে আসা শান্তি প্রক্রিয়া শেষ করার পথে এ পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। ২০০৬ সালে নেপালে গৃহযুদ্ধ শেষের পরই মাওবাদী দল অস্ত্রসমর্পণের প্রচণ্ড চাপের মুখে পড়ে। ক্ষমতায় আসার বহুদিন পর অস্ত্রসমর্পণ প্রক্রিয়া শুরু হয়। খবরে বলা হয়েছে, দেশজুড়ে বিভিন্ন ক্যাম্পে মজুদ রাখা অস্ত্র বিশেষ কমিটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে মাওবাদী কমান্ডাররা। ৪ বছর আগে দেশজুড়ে অস্থায়ী ৭ টি ক্যাম্পে ৩ হাজার ৪শরও বেশি পিস্তল, বন্দুক ও অন্যান্য অস্ত্র বিশেষ কন্টেইনারে মজুদ করে রাখা হয়। এ অস্ত্র সমর্পণ করতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে এসেছে মাওবাদীরা। শেষপর্যন্ত তাদের তা হস্তান্তর করার পদক্ষেপকে 'আশাব্যাঞ্জক' বলে বর্ণনা করা হয়েছে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে। সববিছু ভালোয় ভালোয় চললে সাবেক ১৯০০ মাওবাদী যোদ্ধা হয় নেপালের নিরাপত্তা বাহিনীতে যোগ দেবে নয়ত সমাজে তাদের পুনর্বাসন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৪ঘ.