২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি লিবিয়ায়, তবে ত্রিপোলির বাইরে

লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলির বাইরে এক মরু শহরে আছেন। পাল্টা লড়াইয়ের পরিকল্পনা করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলির বাইরে এক মরু শহরে আছেন। পাল্টা লড়াইয়ের পরিকল্পনা করছেন তিনি। ত্রিপোলি সেনা অভিযান কেন্দ্রের সমন্বয়কারী আব্দেল মজিদ লেগতা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের বিশ্বস্ত একজন বলেছেন, গাদ্দাফি তার ছেলে সাঈফ আল ইসলাম এবং গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে নিয়ে রাজধানী ত্রিপোলির ১৫০ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণপূর্বে বানি ওয়ালিদ শহরে পালিয়ে গেছেন। ত্রিপোলির পতনের তিনদিন পর তারা ওই শহরে যান।" "তারা সেখানে অভিযান কক্ষ স্থাপন করতে চায় এবং আমাদের ওপর আক্রমাণত্মক অভিযান চালানোই তাদের লক্ষ্য", বলেন তিনি। লেগতা আরো বলেন, "বানি ওয়ালিদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে গাদ্দাফিকে গ্রেপ্তার ও হস্তান্তর করতে বলেছি। তারা এতে সাড়া দেয়নি। আমার আমাদের অবস্থান খতিয়ে দেখার চেষ্টা করছি।" আদিবাসীদের সঙ্গে গাদ্দাফির সমম্বয়কারী কর্মকর্তা আলি আল-আহওয়ালও ওই শহরে আছেন বলে জানান তিনি। উল্লেখ্য, বানি ওয়ালিদ শহরটি ওয়ারফাল্লা আদিবাসীদের শক্তিশালী ঘাঁটি। তবে তারা পুরোপুরি গাদ্দাফিপন্থি নয়। লেগতা বলেন, "চার দিনের মধ্যে আমরা একটি সমাধানে পৌঁছবো। আমরা এ সংকট সমাধানে সক্ষম। কিন্তু সামরিক পদক্ষেপ এ মুহুর্তে প্রশ্নাতীত।" "আমরা বানি ওয়ালিদের আদিবাসীদের ওপর হামলা চালাতে পারি না। কারণ, বেনগাজি এবং জিলতানে আমাদের অনেক ব্রিগেডই এই শহরের," বলেন লেগতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩২ঘ.