লিবিয়া, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাতি ওবেইদিকে গ্রেপ্তার করেছে বিদ্রোহী বাহিনী। একইসঙ্গে গ্রেপ্তার হয়েছেন গাদ্দাফির আরেক ঘনিষ্ঠ সহযোগী আবদুল্লাহ আল হিজাজি।
ত্রিপোলির পশ্চিমে জানজোর শহরতলীতে মঙ্গলবার ওবেইদিকে তার খামার থেকে গ্রেপ্তার করেছে এনটিসি বাহিনী। ত্রিপোলিতেই গ্রেপ্তার হয়েছেন অপর সহযোগী আল হিজাজি। এনটিসি'র এক সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে।
গাদ্দাফি পক্ষের অনেকেই ইতোমধ্যে পক্ষ ত্যাগ করাসহ গ্রেপ্তার এবং হত্যার শিকার হয়েছে।
বিদ্রোহী পরিষদ এনটিসি সোমবার বলেছে, তাদের যোদ্ধারা লড়াইয়ে গাদ্দাফির ছেলে খামিস এবং গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে হত্যা করেছে বলে ধারণা করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১১৩৭ঘ.
bdnews24