২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারের কর্মসূচি বিশ্ব ব্যাংকের এজেন্ডা: অরুন্ধতী

আন্না হাজারের দুর্নীতিবিরোধী কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় লেখক অরুন্ধতী রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্না হাজারের দুর্নীতিবিরোধী কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় লেখক অরুন্ধতী রায়। হাজারের কর্মসূচিকে 'বিশ্ব ব্যাংকের অনুকরণ' অনুকরণ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, "জন লোকপাল বিলটি বিপদজনক।" "এটি ছিলো কিরণ বেদি, [অরবিন্দ] কেজরিওয়াল ও [মনীশ] শিশোদিয়ার করা এনজিওভিত্তিক [কর্মসূচি]।" অরুন্ধতী বলেন, "বেশকিছু কারণে এ দুর্নীতিবিরোধী বিলটি নিয়ে আমি সন্দিহান। আমি মনে করি এটি বিপদজনক।" সিএনএন-আইবিএনকে বুধবার এক বিশেষ সাক্ষাৎকারে এ সব কথা বলেন বুকারজয়ী লেখক অরুন্ধতী। সাদা কোর্তা, টুপি ও মাহাত্মা গান্ধীর আদলে চশমা পরিহিত ৭৪ বছর বয়সী গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে চলতি মাসে লোকপাল বিলে তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে নয়া দিল্লিতে পাঁচদিন অনশন করেন। এর মধ্যে সরকার তার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়। হাজারের দাবিগুলোর মধ্যে রয়েছে, কেন্দ্রে একটি স্বাধীন লোকপাল ইনস্টিটিউশন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি রাজ্যে একই ধরনের স্বাধীন প্রতিষ্ঠান 'লোকাউক্ত' গড়ে তোলা। দ্বিতীয়ত, কেন্দ্রের লোকপালে বিচারকরা ছাড়া সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এবং লোকাউক্ততে রাজ্য সরকারের সব কর্মকর্তা-কর্মচারীকে বিচারের আওতায় আনার বিধি রাখা। তৃতীয়ত, সরকারি সব বিভাগে সিটিজেন চার্টার রাখা বাধ্যতামূলক করা, যেখানে সরকারি কোনো দপ্তরে কৈানো নাগরিকের কোনো কাজের জন্য কত সময় লেগেছে এবং কোন কর্মকর্তা কাজটি করেছেন তার উল্লেখ থাকবে। সিটিজেন চার্টারের লঙ্ঘন হলে শাস্তির বিধান রাখারও প্রস্তাব করা হয়েছে এতে। দুর্নীতির বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ তাকে সুশীল সমাজ তাদের সুবিধামতো ব্যবহার করেছে বলে বুধবার অভিযোগ করেন অরুন্ধতী রায়। তিনি বলেন, "পশ্চাদমুখী এ আইনটির জন্য আপনারা [সুশীল সমাজ] দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে যৌক্তিক ও প্রকৃত ক্ষোভ রয়েছে তাকে ব্যবহার করেছেন। "এটি পূর্ণাঙ্গ হওয়ার বদলে বিধ্বংসী ও বিপদজনক হয়ে উঠতে পারে।" অরুন্ধতী বলেন, "ওরা তিনজন এনজিও (বেসরকারি উন্নয়স সংস্থা) চালান এবং তিনজনই ম্যাগসেসে পুরস্কারজয়ী। দুর্নীতিবিরোধী প্রচারণায় অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক ও ফোর্ড ফাউন্ডেশন।" গণমানুষের সামনে আন্না হাজারেকে 'পবিত্র' ব্যক্তি হিসেবে তুলে করা হয়েছে- এ মন্তব্য করে অরুন্ধতী বলেন, "এ আন্দোলন তার [আন্না হাজারে] মাথা থেকে আসেনি। এ নিয়ে আমাদের সত্যিই উদ্বিগ্ন হওয়া উচিত।" হাজারের ওই আন্দোলন জনমানুষের আন্দোলন নয় বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাটি 'বানিয়ে তোলার' জন্য গণমাধ্যমেরও সমালোচনা করেন অরুন্ধতী। "এতে মানুষ যোগ দিয়েছিলো। কিন্তু তারা সবাই মধ্যবিত্ত শ্রেণীর নয়। গণমাধ্যমের প্রচারের ফলে অনেকেই এসেছিলো একটা রিয়েলিটি শোতে অংশ নেওয়ার মতো করে।" একশ কোটি মানুষের একটি দেশে গণমাধ্যম আর কিছু পায়নি যা নিয়ে প্রতিবেদন লেখা যায়- এ মন্তব্য করে অরুন্ধতী বলেন, "কয়েকটি উল্লেখযোগ্য টিভি চ্যানেল এর প্রচার করেছে। ওটাও আমার কাছে এক ধরনের দুর্নীতি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএইচ/পিডি/২০০৯ ঘ.