জ্যাকসন হোলে, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী নতুন করে মন্দা ঠেকাতে আশু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লগার্ড।
মূলধন বাড়াতে ইউরোপীয় ব্যাংকগুলোর ওপর চাপসৃষ্টি করাসহ অন্যান্য আরো জরুরী পদক্ষেপ নিতে নীতি নির্ধারকদের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, "স¤প্রতি বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাই নির্দেশ করছে যে, আমরা নতুন এক বিপজ্জনক বলয়ে রয়েছি।"
বিশ্বের প্রধান কর্মকর্তা ও শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের এক বৈঠকে কথাগুলো বলেন লগার্ড।
তিনি আরো বলেন, "ঝুঁকিগুলো পরিস্কার, আমরা অর্থনীতি পুনর্গঠনের দুর্বল সব পদক্ষেপ ভেস্তে যাওয়ার ঝুঁকির মুখে আছি। তাই আমাদের এখনই কিছু একটা করতে হবে।"
বিশ্ব অর্থনৈতিক মন্দার দুই বছর পর সরকারের ঋণভার হঠাৎ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক প্রবৃদ্ধি মুখ থুবড়ে পড়েছে। নীতি নির্ধারকরা সিদ্ধান্তহীনতায় ভোগায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১২ঘ.
bdnews24