লন্ডন, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তার ছেলেদের হদিস বের করতে তৎপর হয়েছে ন্যাটো। বিদ্রোহীদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে তারা।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বৃহস্পতিবার স্কাই নিউজকে জানান, ন্যাটো গোয়েন্দা তথ্য দিচ্ছে এবং তথ্যানুসন্ধানে বিদ্রোহী পরিষদ ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলকে (এনটিসি) সহায়তা করছে।
তবে ব্রিটেনের বিশেষ বাহিনী লিবিয়ার মাঠ পর্যায়ে থেকে গাদ্দাফিকে খুঁজে বের করার অভিযানে সহায়তা করছে-- দ্য ডেইলি টেলিগ্রাফের এমন খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ফক্স।
লিবিয়ায় ন্যাটোর যুদ্ধাভিযান সম্পর্কে ফক্স বলেন, বিদ্রোহীদের জয় ছিনিয়ে আনতে ন্যাটো গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলা জোরদার করেছে।
গাদ্দাফি অনুগতদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত এ হামলা চলবে। এতে কিছু সময়ও লাগবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৪ঘ.
bdnews24