২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সব পরমাণু স্থাপনা দেখিয়েছে ইরান'

জাতিসংঘের এক ঊর্ধ্বতন পরমাণু পরিদর্শককে ইরান তার সবগুলো প্রধান পরমাণু স্থাপনা দেখিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে (আইএইএ) নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এ খবর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ভিয়েনা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের এক ঊর্ধ্বতন পরমাণু পরিদর্শককে ইরান তার সবগুলো প্রধান পরমাণু স্থাপনা দেখিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে (আইএইএ) নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এ খবর জানান। আইএইএতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি আসগর সোলতানিয়াহ মঙ্গলবার জানান, গত সপ্তায় ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে এসে আইএইএ'র উপ-মহাপরিচালক হারমান ন্যাকার্টস তেহরানের "শতভাগ স্বচ্ছতা ও উদারতা" দেখেছেন। জাতিসংঘের পরমাণু শক্তি কমিশনের পরিদর্শক বিভাগের প্রধান ন্যাকার্টস গত সপ্তাহে পরমাণু স্থাপনা পরিদর্শনে ইরানে এসে পাঁচদিন অবস্থান করেন। পশ্চিমা রাষ্ট্রগুলোর সন্দেহ, ইরান তার পরমাণু প্রকল্পকে পরমাণু বোমা তৈরির কাজে ব্যবহার করছে। এ অভিযোগ বরাবরই অস্বীকার করে ইরান জানিয়েছে, তারা শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। ক্রমবর্ধমান পশ্চিমা চাপে ইরান তার পরমাণু প্রকল্পের বিষয়ে স্বচ্ছতা বাড়াতে থাকে। তবে পশ্চিমা দাবির মুখেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে নি ইরান। ন্যাকার্টসের ইরান সফরের খবরটি আইএইএ নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায় নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫০ ঘ.