ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছরের ফেব্র"য়ারিতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে প্রথম গণআন্দোলন শুরু হয়। ধীরে ধীরে তা গণবিক্ষোভে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।
লিবিয়ার বিদ্রোহীরা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা নিয়ে দীর্ঘ ছয় মাসের লড়াইয়ের পর আজ জয়ের দ্বারপ্রান্তে। লিবিয়ার বিদ্রোহীদের অগ্রগতির ধাপগুলো তুলে ধরা হল।
১৫ ও ১৬ ফেব্র"য়ারি ২০১১: মানবাধিকারকর্মী ফেথি তারবেলকে গ্রেপ্তার করায় বেনগাজিতে হাঙ্গামা হয়। সংবাদপত্র কুরাইনার তথ্যানুসারে তারবেল রাজনৈতিক বন্দিদের মুক্ত করার জন্য কাজ করছিলেন।
২৪ ফেব্র"য়ারি: গাদ্দাফি বাহিনীকে হটিয়ে মিসরাতা শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা।
২৬ ফেব্র"য়ারি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং লিবিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) হস্তক্ষেপের আহ্বান জানায়।
২৮ ফেব্র"য়ারি: ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ গাদ্দাফি ও তার ঘনিষ্ঠ উপদেষ্টার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে। সেইসঙ্গে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।
৫ মার্চ: দ্য ন্যাশনাল কাউন্সিল (জাতীয় পর্ষদ) বেনগাজিতে বৈঠক করে এবং নিজেদের লিবিয়ার একমাত্র প্রতিনিধি বলে ঘোষণা দেয়।
১০ মার্চ: জাতীয় পর্ষদকে লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স। এর পরের দিনই ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে লিবিয়া।
১৬ মার্চ: গাদ্দাফির অনুগত বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বেনগাজির কাছাকাছি চলে আসে। গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ফ্রান্সের ইউরোনিউজ টেলিভিশনকে বলেন, "৪৮ ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে।"
১৭ মার্চ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়াকে 'নো ফ্লাই জোন' করার বিষয়ে ভোটগ্রহণ করে। লিবিয়ার বেসামরিকদের রক্ষার জন্য সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয় পরিষদ।
১৯ মার্চ: লিবিয়ায় ন্যাটোর প্রথম বিমান হামলা। এ হামলা গাদ্দাফি বাহিনীর অগ্রগতিকে থামিয়ে দেয় এবং লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে।
২৮ মার্চ: প্রথম আরব দেশ হিসেবে কাতার বিদ্রোহীদের র্র্অন্তবতীকালীন জাতীয় পর্ষদকে লিবিয়ার বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়।
২৯ মার্চ: লন্ডনে এক সম্মেলনে বিশ্বের ৪০টি রাষ্ট্র ও সংস্থা ঐক্যমতের ভিত্তিতে গাদ্দাফি উত্তর লিবিয়াকে সমন্বয় করতে ২০ রাষ্ট্রের অংশগ্রহণে একটি প্রতিনিধি দল গঠন করে।
৩০ মার্চ: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কোসা গাদ্দাফির পক্ষ ত্যাগ করে ব্রিটেন পালিয়ে যান।
১০ এপ্রিল: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে আরো চারজন আফ্রিকান নেতার সাথে রাজধানী ত্রিপোলিতে আলোচনার পর সহিংসতা বন্ধে একটি রোডম্যাপে রাজী হন গাদ্দাফি। তবে বিদ্রোহীরা পরদিনই তা প্রত্যাখান করে।
৩০ এপ্রিল: ন্যাটোর ক্ষেপণাস্ত্র ত্রিপোলির একটি বাড়িতে আঘাত হানলে তিন শিশুসহ গাদ্দাফির ছোট ছেলে নিহত হয়।
৩০ মে: এক মাস পর প্রথম জনসম্মুখে আসেন গাদ্দাফি। এসময় তিনি আবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও পদত্যাগের দাবি মানার কোনো ইঙ্গিত দেন নি।
১ জুন: লিবিয়ার তেল বিষয়ক প্রধান কর্মকর্তা শোকরি গানেমকে রোমে দেখা যায়। সেখানে তিনি পক্ষ ত্যাগের কথা জানান।
৮ জুন: আবুধাবিতে পশ্চিমা ও আরবরাষ্ট্রগুলো লিবিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠক করে।
১৫ জুন: সরকারের স্বাভাবিকতা বোঝাতে লিবিয়া ২০১১ সালের বাকি সময়ের জন্য ৩১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাজেট পাশ করে।
২৭ জুন: মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত গাদ্দাফি, তার ছেলে সাইফ ও গোয়েন্দা প্রধানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
১৫ জুলাই: বিদ্রোহীদের র্র্অন্তবতীকালীন জাতীয় পর্ষদকে তুরস্কে এক বৈঠকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়।
১৬ জুলাই: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতিনিধিদের সাথে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক হয়। গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে বলে সাফ জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র।
২৬ জুলাই: লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর জাতিসংঘ প্রতিনিধি আব্দুল ইলাহ আল-খতিব জানান, সংকট নিরসন প্রচেষ্টা থেকে দু'পক্ষই অনেক দূরে অবস্থান করছে।
২৭ জুলাই: যুক্তরাজ্যের স্বীকৃতি পায় র্র্অন্তবতীকালীন জাতীয় পর্ষদ। যুক্তরাজ্য লন্ডন থেকে গাদ্দাফি সরকারের কূটনীতিকদের বহিষ্কার করে।
২৮ জুলাই: বিদ্রোহীদের সামরিক প্রধান আব্দেল ফাত্তাহ ইউনেস নিহত হন।
৩০ জুলাই: লিবিয়ার স্যাটেলাইট সিস্টেমে বোমা হামলা চালানোর দাবি ন্যাটোর।
৯ অগাস্ট: জ্লিতানে ন্যাটো বিমান হামলায় ৮৫ বেসামরিক লিবীয় নিহত হয়েছে বলে গাদ্দাফি সরকার দাবি করে।
১১ অগাস্ট: বিদ্রোহীরা তেল সমৃদ্ধ শহর ব্রেগার একটি অংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায়।
১৪ অগাস্ট: বিদ্রোহীরা জাইয়ার নিয়ন্ত্রণ নেয় এবং রাজধানী ত্রিপোলি থেকে তিউনেসিয়া যাওয়ার প্রধান সড়কটি বন্ধ করে দেয়।
১৫ অগাস্ট: গাদ্দাফি এক টেলিফোন কলের মাধ্যমে টেলিভিশনে ভাষণ দেন এবং লিবিয়াকে বিদ্রোহীদের কাছ থেকে মুক্ত করার আহ্বান জানান।
১৬ অগাস্ট: বিদ্রোহীরা ত্রিপোলি যাওয়ার রাস্তা বন্ধ করার পাশাপাশি পশ্চিমে অগ্রসরের দাবি জানায়।
১৯ অগাস্ট: গাদ্দাফি বাহিনীকে হটানোর জন্য দুটি উপকূলীয় শহরে লড়াই করে বিদ্রোহীরা। সেখানে তারা গাদ্দাফি বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে।
২০ অগাস্ট: রাজধানী ত্রিপোলি থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। বিদ্রোহীরা ত্রিপোলি দখলের দিকে অগ্রসর হয়।
২১ অগাস্ট: বিদ্রোহীরা ত্রিপোলির কেন্দ্রস্থলে প্রবেশ করে এবং শহরটির সিংহভাগ নিয়ন্ত্রণে নেয়। তারা গাদ্দাফির দুই ছেলেকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৬০০ ঘ.
bdnews24