২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের মুখোমুখি হতে কায়রোর উদ্দেশে মুবারক

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার প্রক্রিয়া দেশটির রাজধানী কায়রোতে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

কায়রো, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার প্রক্রিয়া দেশটির রাজধানী কায়রোতে শুরু হয়েছে। বিচারের মুখোমুখি করার জন্য শারম আল শেখের হাসপাতাল থেকে বুধবার মুবারককে নিয়ে কায়রোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চলতি বছরের ফেব্র"য়ারিতে প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন হোসনি মুবারক। তিনি ৩০ বছর ধরে মিশর শাসন করছিলেন। ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর মুবারকের বিরুদ্ধে আদালতে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়। মুবারকের বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে, আন্দোলনকারীদের হত্যা করা। আদালতে এই অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৭ ঘ.