সিরিয়ায় দমনাভিযান চলছে, ইতালির রাষ্ট্রদূত প্রত্যাহার
সিরিয়ায় দমনাভিযান চলছে। হামা শহরের কেন্দ্রস্থলে অগ্রসর হচ্ছে নিরাপত্তা বাহিনী। হামাসহ অন্যান্য শহরে মঙ্গলবার নিহতের সংখ্যা আরো বেড়েছে। এর প্রতিবাদে সিরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইতালি।
