ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে ঋণ নিয়ে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা না হওয়ায় বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঋণসীমা বাড়ানোর শেষ সময় ঘনিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে আরো বেশি পরীক্ষার মুখে পড়ছে তার নেতৃত্ব।
ওবামা প্রতিটি পদক্ষেপেই খুব সতর্কভাবে পা ফেলে চললেও এ মুহূর্তে বিপত্তি থেকে উদ্ধার পেতে তার নেতৃত্বের এ ধারা কাজে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
২ আগস্টের মধ্যে ঋণ গ্রহণের সীমা বাড়াতে না পারলে সরকার বিভিন্নখাতে বিল পরিশোধে ব্যর্থ হবে। অর্থনীতির জন্য তা হবে বিপর্যয়কর। রাজকোষের অর্থ ফুরিয়ে দেশ আবারো ফিরে যাবে অর্থনৈতিক মন্দাদশায়। এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব বাজারেও।
যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি কমানোর সবচেয়ে ভালো উপায় কি হতে পারে এবং কত সময়ের মধ্যে তা করা যেতে পারে- সে বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে বনিবনা হচ্ছে না। ফলে ঋণসীমা বাড়ানো নিয়ে কোনো সমঝোতায় আসতে পারছে না দুপক্ষ।
ওবামা ভারসাম্য বজায় রেখে ব্যয়সঙ্কোচন এবং ধনীদের ওপর কর বাড়ানোর মধ্য দিয়ে বাজেট ঘাটতি কমানোর পক্ষপাতি। কিন্তু রিপাবলিকানরা এর ঘোর বিরোধিতা করছে।
বিশেষ করে ধনীদের ওপর কর বাড়ানোর বিরোধী তারা। এক্ষেত্রে তাদের যুক্তি, ধনীদের ওপর কর বাড়ালে বিনিয়োগ কমে গিয়ে বেকারত্ব বেড়ে যেতে পারে। ওদিকে, বাজেট ঘাটতি কমানোর ক্ষেত্রে তারা কঠোর ব্যয়সঙ্কোচনের পক্ষপাতি।
দুপক্ষের এর দ্বিমতে সরকারের ঋণসীমা বাড়ানো নিয়ে কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছে কংগ্রেসে। ওবামা এ পর্যন্ত বিভিন্ন সাংবাদিক সম্মেলন, টেলিভিশন ভাষণ, বক্তব্যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুপক্ষকেই একটি সমঝোতায় পৌঁছার আহ্বান জানিয়ে আসলেও তা কোনো ফল বয়ে আনেনি।
বিবিসি জানিয়েছে, সঙ্কট কাটাতে রিপাবলিকান নেতারা এখন তাদের ঘাটতি হ্রাস পরিকল্পনা পেশ করেছে। এ পরিকল্পনা নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা বৃহস্পতিবারই।
পরিকল্পনাটি প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারের। এতে ঘাটতি কমাতে বাজেটে ১০ বছরে ৯১৭ বিলিয়ন ডলার খরচ কমানো এবং ঋণসীমা ৯০০ বিলিয়ন ডলার বাড়ানোর কথা বলা হয়েছে।
কিন্তু তার এ পরিকল্পনা কট্টর রিপাবলিকানদের বিরোধিতাসহ সিনেটের ডেমোক্র্যাটদের পক্ষ থেকে তীব্র বিরোধিতা এবং ওবামার ভেটো হুমকির মুখে রয়েছে।
ওদিকে, ওবামা ডেমোক্র্যাট সিনেটর হ্যারি রেইড এর পরিকল্পনা সমর্থন করছেন। এ পরিকল্পনায় ঘাটতি কমাতে বাজেটে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ব্যয় কাটছাঁট করে ঋণসীমা ২ দশমিক ৭ ট্রিলিয়ন বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্ত রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ পরিকল্পনা পাশ হওয়ার সম্ভাবনা নেই।
তবে দুপক্ষের পরিকল্পনাতেই প্রাধান্য পেয়েছে ব্যয় কাটছাঁট করার বিষয়টি। ধনীদের ওপর কর বাড়নোর ওবামার পরিকল্পনা এতে নেই।
বিশ্লে
bdnews24