এডেন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের জিঞ্জিবার শহরের কাছে সেনা ক্যাম্পে সোমবার রাতে হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে ১০ আল কায়েদা জঙ্গি। ইয়েমেনি সেনারা তাদের হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেন সেনাবহিনীর এক মুখপাত্র জানান, "সেনা ক্যাম্পে হামলা চালতে এলে প্রচন্ড গোলাবর্ষণের মুখে ১০ জঙ্গি নিহত হয়।"
নিহতদের মধ্যে আলী সায়িদ জামিল নামের এক উর্ধ্বতন আল কায়েদা নেতা আছেন বলে জানান তিনি।
মারেবের বাসিন্দা জামিল আরব উপদ্বীপের আল কায়েদা নেতা।
ইয়েমেনের জিঞ্জিবার শহরটি আল কায়েদা নিয়ন্ত্রিত। গত মে মাসে আল কায়েদার জঙ্গিরা দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবার দখল করে নেয়।
জঙ্গিদের দখল থেকে শহরটি মুক্ত করতে জুলাই মাসের প্রথম দিকে ইয়েমেনর সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
জিঞ্জিবারের কিছু দূরেই বাব আল মান্দাব প্রণালী অবস্থিত। ওই প্রণালী দিয়ে প্রতিদিনি ত্রিশ লাখ ব্যারেল তেল জাহাজ যোগে সরবরাহ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৪ঘ.
bdnews24