ওয়েনঝোউ, চীন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর রোববার উর্ধ্বতন তিন রেলওয়ে কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন।
শনিবার রাতে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দুইশ' ১০ জন। ২০০৮ সালের পর এটাই চীনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
জনরোষ প্রশমনের চেষ্টায় কর্তৃপক্ষ তড়িঘড়ি তিন কর্মকর্তাকে বরখাস্তের এ পদক্ষেপ নিলো। এই তিন কর্মকর্তা হচ্ছেন, সাংহাই রেলওয়ে ব্যুরোর প্রধান, তার উপ-প্রধান কর্মকর্তা এবং ব্যুরোর কমিউনিস্ট পার্টি প্রধান।
রেলওয়ে মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বিস্তারিত কিছু না জানিয়ে বলা হয়েছে, ওই তিন জনের বিরূদ্ধে তদন্তও চলবে।
রাজধানী বেইজিংয়ের আটশ' ৬০ মাইল দক্ষিণের ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝু শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
সাংহাই ব্যুরো এর জন্য দায়ী।
প্রথম ট্রেনটি বজ্রপাতের ফলে নিশ্চল হয়ে পড়লে দ্বিতীয় একটি বুলেট ট্রেন সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই দ্বিতীয় ট্রেনটির দুটি বগি সেতু থেকে পড়ে যায়।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে স
bdnews24