২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েতে প্রাণহানী: খালেদা জিয়ার নিন্দা শোক

নরওয়ের ওসলোয় বোমা বিস্ফোরণ ও উটোইয়া দ্বীপে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের ওসলোয় বোমা বিস্ফোরণ ও উটোইয়া দ্বীপে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার এক বিবৃতিতে ওই হামলাকে কাপুরুষোচিত ও বর্বর অভিহিত করে তিনি এর নিন্দা জানান। খালেদা জিয়া বলেন, "নরওয়ের প্রধানমন্ত্রীর দপ্তরসংলগ্ন স্থানে দুষ্কৃতকারীর ভয়াবহ বোমা হামলা এবং উটোইয়া দ্বীপে এলোপাতাড়ি গুলিবর্ষণে অসংখ্য লোকের প্রাণহানীর ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও বেদনার্ত। মানবতার পরিপন্থী এরকম কাজের সঙ্গে জড়িত সন্ত্রাসীরা মানবজাতির শত্র"।" সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিশ্ব স