২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক মার্কিনি ফেইসবুকে

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকই অনলাইনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের সদস্য। এ সংখ্যা দেশটিতে পাসপোর্টধারী নাগরিকের চেয়ে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকই অনলাইনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের সদস্য। এ সংখ্যা দেশটিতে পাসপোর্টধারী নাগরিকের চেয়ে বেশি। রোববার যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার অর্ধেক সাড়ে ১৫ কোটি মানুষ ফেইসবুকে সক্রিয় রয়েছে। আর দেশটির পাসপোর্টধারী নাগরিকের সংখ্যা সাড়ে ১১ কোটি। ২০০৪ সালের ফেব্র"য়ারিতে মার্ক জুকারবার্গ ফেইসবুকের যাত্রা শুরু করেন। হার্ভার্ডের শিক্ষার্থী জুকারবার্গের এ ওয়েবসাইট দ্রুতই যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পায়। ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থানরত মানুষের সঙ্গে সহজেই যোগাযোগের এ সুযোগ বিভিন্ন দেশের মানুষও লুফে নেয়। বর্তমানে সারা বিশ্বে ৭৫ কোটি মানুষ ফেইসবুকে যুক্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৭৩৩ ঘ.