২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নৌবহরে হামলার ঘটনায় ইসরায়েলকে ক্ষমা চাইতে হবে'

তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোয়ান বলেছেন, গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলায় তুরস্কের নয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে ক্ষমা চাইতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ইস্তাম্বুল, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোয়ান বলেছেন, গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলায় তুরস্কের নয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে ক্ষমা চাইতে হবে। শনিবার ইস্তাম্বুলে বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে এরদোয়ান বলেন, তুরস্কের জনগণ কখনো নিহত ওই নয়জনের কথা ভুলবে না। "আমরা ভুলিনি, ভুলব না- আমাদের ভাইদের আত্মত্যাগের কথা, তাদের স্মৃতি এবং সেই গণহত্যার কথা যার শিকার হয়েছেন তারা।" প্রধানমন্ত্রী এরদোয়ান বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক স্থিতিশীল হবে না। গত বছর মে মাসে অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলায় তুরস্কের নয় নাগরিক নিহত হয়। আগামী কয়েক দিনের মধ্যে ওই ঘটনার ওপর জাতিসংঘের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গাজার ওপর ইসরায়েলি অবরোধের নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, এ অবরোধ "অবৈধ ও অমানবিক"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/০০৫০ ঘ.