মারুফ মল্লিক
, স্টকহোম থেকে
স্টকহোম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের রাজধানী অসলোয় দুটি হামলায় ব্যাপক প্রাণহানীর প্রেক্ষিতে সুইডেনের রাজধানী স্টকহোমের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।
পুলিশের একজন মুখপাত্র স্টিফেন ফারডিংস সুইডিশ বার্তা সংস্থা টিটি'কে বলেছেন, "অবশ্যই, ব্যাপারটি স্টকহোমে আমাদের ওপর প্রভাব ফেলেছে।"
তিনি আরো বলেন, "নিরাপত্তা পুলিশের মাধ্যমে আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু আমি বলতে পারি না এতে কতটুকু কাজ হবে।"
শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি বোমা বিস্ফোরণ এবং একটি দ্বীপে গুলিবর্ষণের পর এখন পর্যন্ত মোট ৯১ জনের লাশ উদ্ধার হয়েছে।
সুইডিশ দৈনিক দ্য লোকালে বলেছে, প্রতিবেশী নরওয়েতে ভয়াবহ বোমা হামলায় বেশ কয়েকজন নিহত ও অনেকে আহত হলেও সুইডেনে নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়ানো হয়নি।
সুইডেনের নরওয়ের আরেক দৈনিক আফনব্ল
bdnews24