২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৭ কংগ্রেসকর্মী নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির ৭ কর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

রায়পুর (ভারত), জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির ৭ কর্মী নিহত হয়েছেন। বুধবার ছত্তিশগড়ে কংগ্রেস পার্টির একটি গাড়ি বহরে হামলা চালানো হলে নিহতের এই ঘটনা ঘটে বলে কংগ্রেসের রাজ্য প্রধান জানিয়েছেন। কংগ্রেসের রাজ্য প্রধান নন্দকুমার প্যাটেল টেলিফোনে রয়টার্সকে বলেন, "হামলায় কংগ্রেস পার্টির ৭ জন কর্মী নিহত ও ৪ জন কর্মী আহত হয়েছেন।" নন্দকুমার আরো জানান, ২৫টি গাড়ির একটি বহর এই চোরাগোপ্তা হামলার শিকার হয়। তিনি যে গাড়িতে ছিলেন তার ঠিক পেছনের গাড়িটি বিস্ফোরিত হয়। পুলিশ জানিয়েছে বুধবারের এই ঘটনা তারা তদন্ত করছেন। সর্বশেষ কংগ্রেস সদস্যদের হত্যার ঘটনা ছাড়াও মাওবাদীরা ছত্তিশগড়ের পুলিশ ও সরকারি ভবনে প্রায়ই হামলা চালায়। পাশাপাশি সাধারণ মানুষসহ সন্দেহভাজন সরকারি চরদের ওপরও হামলা চালায় তারা। কয়েকদশক ধরে মাওবাদী বিপ্লবীরা ভারতের শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। প্রতি বছর মাওবাদীদের হামলায় শত শত মানুষের মৃত্যু হচ্ছে। ১৯৬০ দশকের শেষ দিকে মাওবাদীরা ভারতীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তারা দাবি করছে, দরিদ্র ও বঞ্চিতদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের এই আন্দোলন। চলতি বছরের জুনে একই রাজ্যে দুটি পৃথক বোমা হামলায় ১৫ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে মাওবাদীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১২ ঘ.